ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিসা আবেদন কঠোর করছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভ্রমণ ইচ্ছুকদের ভিসা মূল্যায়ন প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ জন্য নতুন প্রশ্ন সম্বলিত ভিসা ফরম স্থায়ী করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে ভিসা আবেদনকারীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, বিস্তারিত জীবনবৃত্তান্ত ও ভ্রমণ ইতিহাস সম্পর্কিত তথ্য জানাতে হবে।

ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতির অংশ হিসেবে গত মে মাসে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফরমে নতুন কিছু প্রশ্ন যোগ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী তিন বছরের জন্য নতুন এই ভিসা ফরম স্থায়ী করার অনুমতি চাওয়া হয়েছে। এতে আগের সবগুলো পার্সপোর্টের নম্বর, শেষ পাঁচ বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের তথ্য, ইমেইল, ফোন নম্বর, গত ১৫ বছরের জীবনযাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য- যার মধ্যে এই সমেয়ে কোথায় বসবাস করেছে, কাজ করেছে তার ঠিকানা ও ভ্রমণ ইতিহাস সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।

মে মাসের পর থেকে নতুন এই ভিসা ফরম কতবার ব্যবহার করা হয়েছে বা কোন দেশের নাগরিকদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় । তবে কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রতি বছর ৬৫ হাজার আবেদন পান যা হুমকিপূর্ণ বলে বিবেচিত এবং এগুলোর আরো সতর্ক যাচাই প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিসা আবেদন কঠোর করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭