ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-মেয়ের চরিত্রে রেবেকা-পপি

আকাশ বিনোদন ডেস্ক:

ক্যারিয়ারের শুরুতে নায়িকা হিসেবেই ছবিতে অভিনয় শুরু করেছিলেন রেবেকা। কালক্রমে তিনি এখন মায়ের চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে পপিও নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এখনও নায়িকা হয়েই কাজ করছেন। ক্যারিয়ারে দুজনই একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন।

কিন্তু মা-মেয়ের চরিত্রে এবারই প্রথম। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতে এবার দু’জনকে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে। বর্তমানে রাজধানীর উত্তরা ও বিএফডিসিতে ছবির টানা শুটিং চলছে। পপি প্রসঙ্গে রেবেকা বলেন, ‘পপি আমার ছোটবোনের মতো।

এর আগে বিভিন্ন চলচ্চিত্রে আমরা একসঙ্গে অভিনয় করেছি। তবে এবারই প্রথম পপি আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে। শুটিংয়ের সময়টা বেশ ভালো কাটছে। অভিনেত্রী হিসেবে পপি নিঃসন্দেহে অনেক ভালো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

অভিনয়ের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’ পপি বলেন, ‘রেবেকা আপু খুব ভালো মনের একজন মানুষ। আমি তাকে ভীষণ পছন্দ করি।

শুটিংয়ে তিনি ভীষণ কেয়ারিং। যেহেতু তাকে সবসময় আপু বলেই সম্বোধন করি, তাই প্রথমদিকে সাহসী যোদ্ধায় অভিনয় করার সময় তাকে মা বলে ডাকতে কিছুটা সমস্যা হচ্ছিল। পরে অবশ্য তা ঠিক হয়ে গেছে। আশা করছি, সবমিলিয়ে সাহসী যোদ্ধা ভালো একটি ছবি হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মা-মেয়ের চরিত্রে রেবেকা-পপি

আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮