ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

বীর প্রতীক তারামন বিবি অসুস্থ

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি গুরুতর অসুস্থ। দীর্ঘদিনের শ্বাসকষ্ট ও কাঁশি বেড়েছে। তাকে উন্নত চিকিত্সার জন্য শুক্রবার সকালে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ তারামন বিবিকে চিকিত্সা সেবা দিতেন ও নিয়মিত খোঁজখবর নিতেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকরা। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হঠাত্ উনার শ্বাসকষ্ট সঙ্গে কাঁশিটা অনেক বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দিকে কয়েকবার অক্সিজেন ও নেবুলাইজেশন এর সহযোগিতা নিয়ে শ্বাস নিচ্ছেন। চলাফেরা করতে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে।

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সাথে বসবাস করেন তারামন বিবি। তারামন বিবির ছেলে আবু তাহের জানান, রাজীবপুর হাসপাতালের চিকিত্সক দেলোয়ার স্যারের নিয়মিত বাড়িতে এসে চিকিত্সা প্রদান করছে। গতরাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে রংপুর নেয়ার পরামর্শ দেয় তাই আজ রংপুর নিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, অন্যের সহযোগিতা ছাড়া তারামন বিবি কিছুই করতে পারছেন না।

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর জানান, তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা প্রশাসক স্যারের সাথে পরামর্শ করে রংপুরে উন্নত চিকিত্সার জন্য প্রেরণ করেছি।

মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীদের খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখযুদ্ধে পাকবাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বীর প্রতীক তারামন বিবি অসুস্থ

আপডেট সময় ০৬:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭