ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প জামাতাকে আমি পকেটে রাখি: সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও তার জামাতা জারেড কুশনার। সে সময় কাতার যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সৌদি যুবরাজ বলেছিলেন কুশনার তার পকেটে থাকেন। সৌদি ও আমিরাতের রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বব্যাপী সাড়া জাগানো মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট।

তবে কুশনারের আইনীজীবী এই খবরকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে অভিযোগটি ‘জবাব দেওয়ার যোগ্য’ নয় বলে দাবি করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সৌদি যুবরাজ।

সৌদি ও কাতারের রাজপরিবারের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাতে ইন্টারসেপ্ট জানিয়েছে, সৌদি যুবরাজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন কুশনার। আলাদা আরেকটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে গর্ব করে সৌদি যুবরাজ বলেছিলেন, কুশনার তার পকেটে থাকেন।

তবে কুশনারের আইনজীবী অ্যাবে লোয়েল এই খবরকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে অভিযোগটি ‘জবাব দেওয়ার যোগ্য’ নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম মাঝে মাঝে এমন সব প্রশ্ন হাজির করে যা চূড়ান্তভাবে মিথ্যা ও হাস্যকর। এসব প্রশ্ন জবাব দেওয়ার যোগ্যও নয়। এটা তার একটা। ইন্টারসেপ্টই ভালো বলতে পারবে।’

নিরাপত্তা অনুমোদন না পাওয়ায় কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের জামাতা জারেড কুশনারের গোপন গোয়েন্দা নথি দেখার সুযোগ কেড়ে নেওয়া হয়। এর মধ্যেই ইন্টারসেপ্ট তার তথ্য ফাঁসের খবর প্রকাশ করল। আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবর বলছে, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইসরাইল ও মেক্সিকোর কর্মকর্তারা, জারেড কুশনারকে দোষী প্রমাণ করার উপায় নিয়ে নিজেদের মধ্যে আলাপ করেছেন।

এদিকে দুই সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সফরে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। কুশনারের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা অনুমোদন না থাকা কুশনারের সঙ্গে এবারের বৈঠকে সৌদি যুবরাজ কতটা তথ্য পাবেন তা নিয়ে এরই মধ্যে সংশয় প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতাকে আমি পকেটে রাখি: সৌদি যুবরাজ

আপডেট সময় ১০:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮