ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত কেজি ওজনের প্যান্ট পরে শুটিংয়ে ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রায় সাত কেজি ওজনের প্যান্ট পরে ‘পটাকা’ নামের একটি গানের শুটিং করলেন উপস্থাপক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভারতের মুম্বাইয়ে ১৮ ও ১৯ মার্চ দুই দিন শুটিং হয় গানটির।

এমন ভারি প্যান্ট পরে শুটিংয়ের বিষয়ে নুসরাত বলেন, প্রায় সাত কেজি ওজনের প্যান্ট পরে টানা একদিন শুটিং করতে হয়েছে আমাকে। এত ভারি পোশাক পরে কাজ করতে খুব কষ্ট হয়েছে। শরীর থেকে এখনো ব্যথা যায়নি।

তিনি আরও বলেন, সিনেমার জন্য নয়, তবে সিনেমার আদলেই গানের ভিডিওটি করা হয়েছে। মুম্বাইয়ের ফোগা এলাকায় ভিডিওর শুটিং হয়েছে। ওই এলাকায় বলিউডের সিনেমার প্রচুর শুটিং হয়। বড় পরিসরে শুটিং করার যাবতীয় ব্যবস্থা আছে সেখানে।

‘পটাকা’ নামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই। গানটির ভিডিও পরিচালনা করেছেন বলিউড ও টালিউডের নৃত্য পরিচালক বাবা যাদব।

রকিব রাহুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। এপ্রিল মাসের মাঝামাঝিতে গানটির অডিও-ভিডিও একসঙ্গে নিজের বা অন্য কোনো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানান নুসরাত ফারিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাত কেজি ওজনের প্যান্ট পরে শুটিংয়ে ফারিয়া

আপডেট সময় ০৪:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮