ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ছবি নিয়ে জয়ার নতুন মিশন

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকা ও কলকাতার ছবিতে শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবি দুটি হচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ও বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’।

এর মধ্যে গত সপ্তাহে শুরু হয়েছে ‘কণ্ঠ’ ছবির শুটিং। এতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছেন জয়া। অন্যদিকে ‘ক্রিসক্রস’ ছবিটি স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে বলে জানিয়েছেন জয়া আহসান।

যদিও এর আগে খবর প্রকাশ হয়েছিল ক্রিসক্রসে স্বস্তিকা, রাইমা সেন বা তনুশ্রী অভিনয় করবেন। কিন্তু তাদের সবাইকে রেখে জয়াকেই অবশেষে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জানি দেখা হবে’ ছবিগুলো পরিচালনা করেছেন বিরসা।

তিনি বলেন, ‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। চরিত্র ফাইনাল হওয়ার পর প্রথমে শ্রীকান্ত দা (মেহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয়। অবশেষে তাকেই চূড়ান্ত করা হয়।’

এদিকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘কণ্ঠ’ ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। ১০ এপ্রিল পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে বলে জানা গেছে। দুটি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘দুটি ছবির গল্পই দারুণ। গল্প শোনার পরই চরিত্রগুলোর প্রতি আলাদা মায়া জড়িয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই ছবি নিয়ে জয়ার নতুন মিশন

আপডেট সময় ০৪:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮