ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ মিম ও বিপাশার পাষাণ

আকাশ বিনোদন ডেস্ক:

নানা জটিলতার পর অবশেষে আজ মুক্তি পাচ্ছে মিম ও বিপাশা কবির অভিনীত ছবি ‘পাষাণ’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ দুই নায়িকা। তাদের সঙ্গে রয়েছেন কলকাতার নায়ক ওম। ছবিতে বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে একজন মডার্ন মেয়ের চরিত্রে। বিপাশা কবিরকে দেখা যাবে উচ্ছন্নে যাওয়া এক জেদি মেয়ের চরিত্রে। ছবিতে দু’জনের চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ।

নিজের চরিত্র প্রসঙ্গে মিম বলেন, ‘পুরোপুরি একটি অ্যাকশন ঘরানার ছবি এটি। এর গল্প, সংলাপ, গান, শিল্পীদের অভিনয় এবং সর্বোপরি অ্যাকশন দর্শকদের মুগ্ধ করবে।’ বিপাশা কবির বলেন, ‘পাষাণ অন্যতম একটি ভালো ছবি। এতে আমার চরিত্রটিও দারুণ।

সেই সঙ্গে ছবির গল্প ও নির্মাণ দর্শকদের প্রেক্ষাগৃহে টানবে বলে আমার বিশ্বাস।’ ছবিতে আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, আমির সিরাজী, মিশা সওদাগর, শাহেদ আলী, শিমুল খান প্রমুখ। এদিকে ২১ মার্চ কলকাতায় গিয়েছেন মিম। সেখানে রাজা চন্দ্র পরিচালিত ‘সুলতান’ ছবিতে জিতের বিপরীতে শুটিং করছেন তিনি। অন্যদিকে বিপাশা কবিরও কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নতুন কয়েকটি ছবিতে

অভিনয়ের ব্যাপারেও কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ মিম ও বিপাশার পাষাণ

আপডেট সময় ০৪:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮