ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাইনিজ ছবিতে পরীমনি

অাকাশ বিনোদন ডেস্ক:

পরীমনি চলচ্চিত্রে অভিষেকের পরই বেশ ভালো দর্শকপ্রিয়তা পান। এরইমধ্যে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে তার। শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পি অনেক নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে এবার আন্তর্জাতিক অঙ্গনে ডাক পেয়েছেন তিনি। চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘চেজিং মার্ডার’।

চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এই ছবি। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৬ই মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার’ নামে আলোচিত। ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ছাড়া আরো অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে।

এ অভিনেত্রী বলেন, এটা আমার জন্য সত্যিই খুশির খবর। আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে এ ছবির চুক্তিপত্র স্বাক্ষর হবে। এরপর শুটিং শুরু। এ ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আর এ দেশের অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি- এটা ভাবতেই বেশ ভালো লাগছে। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড।

এদিকে চাইনিজ এ ছবি ছাড়াও পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এখানে তার বিপরীতে অভিনয় করেন জেফ। এছাড়া পরীমনি ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। তার অভিনীত ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’,‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

চাইনিজ ছবিতে পরীমনি

আপডেট সময় ০৩:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭