ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

‘ভালো সিনেমা নির্মাণে দেশ নিয়ে পড়াশোনা করতে হবে’

আকাশ বিনোদন ডেস্ক:

‘ভালো  সিনেমা নির্মাণ করতে হলে দেশ সম্পর্কে তরুণদের পড়াশোনা করতে হবে’ উল্লেখ করে ‘আয়নাবাজি’ খ্যাত চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, আমাদের সাহিত্য, কবিতা, ইতিহাস চর্চা না করতে পারলে ভালো সিনেমা নির্মাণ করা যাবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ম্যাজিক লণ্ঠন আয়োজিত ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৭’ শিরোনামে ‘চলচ্চিত্রের ভাষা ও নির্মাণশৈলী’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

অমিতাভ রেজা বলেন, ভালো সিনেমা পৃথিবীতে অনেক আছে। এগুলো দেখার চর্চা করতে হবে। আমরা কী ধরনের সিনেমা তৈরি করব, সেটা নির্ভর করবে আমরা দেশকে ও দেশের মানুষকে কতটা ভালো যুক্ত করতে পারব। এখন এটা বোঝার একমাত্র উপায় হলো দেশ সম্পর্কে পড়াশোনা করা।

তার পরবর্তী নির্মিতব্য সিনেমা ‘রিকশা গার্ল’ সম্পর্কে বলেন, আয়নাবাজি করতে তিন বছর সময় লেগেছে। রিকশা গার্ল নিয়ে প্রতিদিন স্ট্রাগল করছি। কিন্তু এখনো ঠিক করতে পারিনি কীভাবে কোন স্টাইলে বানাব।

গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কথামালা-৭ এ কথা উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পত্রিকাটির তত্তাবধায়ক কাজী মামুন হায়দার রানা।

ম্যাজিক লণ্ঠনের নিয়মিত আয়োজন ‘ম্যাজিক লণ্ঠন কথামালা’য় অংশ নিতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রনির্মাতা নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গোলাম রাব্বনী বিপ্লব, অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, পরিচালক ও অভিনয়শিল্পী কাজী হায়াৎ এবং অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।

সর্বশেষ গত বছরের মার্চে ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৬’-এ অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী কথা উপস্থাপন করেন, ‘অভিনয় ও পেশাদারিত্ব’ বিষয়ে।

প্রসঙ্গত, ম্যাজিক লণ্ঠন নামে পত্রিকা ও সংগঠনটির যাত্রা শুরু ২০১১ খ্রিস্টাব্দে। এ পত্রিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউজমিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

‘ভালো সিনেমা নির্মাণে দেশ নিয়ে পড়াশোনা করতে হবে’

আপডেট সময় ১২:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮