ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরেই তৈরি করুন সুস্বাদু মালাই চপ

আকাশ নিউজ ডেস্ক:

মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মালাই চপের জুড়ি নেই।মালাই চপ শিশুদের খুব প্রিয়।আর এই খাবারটি তৈরি করাকে খুব বেশি সময় খরচ করতে হবে না আপনাকে। তাই ঘরেই তৈরি করুন আপনার শিশু প্রিয় মালাই চপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মালাই চপ।

উপকরণ :

ফুল ক্রিম গুঁড়া দুধ- ১ কাপ, বেকিং পাউডার- হাফ টেবিল চামচ, ময়দা- হাফ টেবিল চামচ, চিনি-১ টেবিল চামচ, ডিম- ১টি, ঘি-হাফ টেবিল চামচ, এলাচ গুঁড়া-৪ ভাগের ১ ভাগ, মালাই তৈরির জন্য উপকরণ, তরল দুধ-১ লিটার, চিনি- ১ কাপ, এলাচ-৩টি, গোলাপজল-হাফ টেবিল চামচ, কেওড়ার জল-হাফ টেবিল চামচ, কাজুবাদাম- স্বাদমতো।

প্রণালি :

প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা,বেকিং পাউডার, এলাচ গুঁড়া একত্রে নিন, আরেকটি বাটিতে চিনি, ডিম, ঘি মিক্স করে নিন এবং এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে ময়দার ডো বানিয়ে নিন। হাতে তেল নিয়ে মিষ্টির আকারের গোল গোল হালকা চ্যাপ্টা আকারের বল বানান।

এবার একটি প্যান চুলায় দিন, এতে তরল দুধ, চিনি, এলাচ দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম রেখে ১০ মিনিট দুধ জ্বাল দিন। ১০ মিনিট পর দুধ ফুটে এলে এতে আগেই তৈরি করে রাখা ময়দার চপ ছেড়ে দিন। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রাখুন এবার এবং ঢাকনা দিয়ে এই ময়দার চপ ঢেকে দিন। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, টিস্যু দিয়ে বা ময়দার ডো দিয়ে বন্ধ করে দিন। ৫ মিনিট সময় দিন রান্না হতে।

৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠেছে, চামচ দিয়ে নাড়বেন না, মিষ্টি ভেঙে যাবে। এবার গোলাপজল, কেওড়ার জল দিয়ে দিন। ঢাকনা দিয়ে দিন এবং আবার ৫ মিনিট রান্না হতে দিন। এরপর চুলা নিভিয়ে দিন এবং ঢাকনা না খুলে আরও ৭/৮ মিনিট রেখে দিন। ৭/৮ মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে চামচ দিয়ে মিষ্টিগুলো তুলে নিন এবং পরিবেশ করুন মিষ্টির ওপর অল্প কাজুবাদাম ছিটিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরেই তৈরি করুন সুস্বাদু মালাই চপ

আপডেট সময় ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮