ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছার পর সকাল ১১টার দিকে বিএনএ এবং ঈসা খান প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে বাংলাদেশ নেভী (বিএন) ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা।

এই কর্মসূচি শেষে দুপুরে পটিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দেবেন।

দিনব্যাপী সফরকালে পটিয়ায় ১৪ হাজার কোটি টাকার ৪১ প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরুর পর এটি শেখ হাসিনার চতুর্থ বিভাগীয় শহর সফর।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরুর পর ৮ ফেব্রুয়ারি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহী, ৩ মার্চ খুলনা সফর করেন প্রধানমন্ত্রী। তিনটি সফরেই অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি আওয়ামী লীগের জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

তিনটি জনসভাতেই আওয়ামী লীগ সভাপতি সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবার ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পটিয়ায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে প্রচার। তিন লক্ষ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ঘোষণাও এসেছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। স্থানীয় আওয়ামী লীগের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশও এখন বন্দরনগরীকে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চাঙা হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। মহানগর, উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনগুলো জনসভা সফল করতে নিয়েছে সব ধরনের প্রস্তুতি।

জনসভার মঞ্চ তৈরির কাজও শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ২ হাজার ৪শ বর্গফুটের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দুই সপ্তাহ আগে থেকে নৌকার আকৃতির ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এই নৌকাতে দাঁড়িয়েই বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮