ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানি জনগণকে ট্রাম্প অপমান করেছেন: জারিফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাদের অপমান করেছেন বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

এক টুইটার বার্তায় ট্রাম্পকে ‘ভুঁইফোঁড়’ নেতা হিসেবে অভিহিত করে জারিফ বলেন, ইতিহাস, রাজনীতি ও কূটনীতির ওপর ট্রাম্পের যতটুকু দখল তৈরি হয়েছে তা ২৮০ বর্ণের একটি বার্তার মধ্যে স্থান দেয়া সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানি জনগণের এতটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে, একজন ভুঁইফোঁড় নেতার নির্বুদ্ধিতা থেকে উৎসারিত অপমানজনক বক্তব্যে তাদের কিছু এসে যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যিনি তার ইরানবিরোধী চিন্তাধারা প্রকাশের কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নন। তিনি সোমবার ফার্সি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানানোর অজুহাতে তেহরানের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন।

সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ‘বৈরী বাহিনী’ হিসেবে অভিহিত করেন, যা মেনে নেয়া ওই তিন দেশের পক্ষে সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানি জনগণকে ট্রাম্প অপমান করেছেন: জারিফ

আপডেট সময় ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮