ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাবনায় ট্রাকচাপায় শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়কে ট্রাক চাপায় উপমা (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত উপমার বাবা উজ্জ্বল হোসেন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি দিয়াড় বাঘইল গ্রামের কেন্দ্রীয় মসজিদ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপমা নতুনহাটের আজিজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণির ছাত্রী। স্কুলের ক্লাস শেষে তার বাবা উজ্জ্বল হোসেন বাইসাইকেলে করে উপমাকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের বহনকারী সাইকেলটি দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়কে দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা আহত মেয়ে ও বাবাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উপমাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

পাবনায় ট্রাকচাপায় শিশু নিহত

আপডেট সময় ০৯:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮