ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙামাটিতে ইউপিডিএফের সহযোগী সংগঠনের দুই নেত্রীকে অপহরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠনের দুই নারী নেত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া যুব ফোরামের সভাপতি ধর্মসিং চাকমা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অপহৃত দুই নারী হলেন- মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। মন্টি হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর দয়াসোনা ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা গেছে, সকাল ৯টার দিকে আবাসিক এলাকার একটি বাড়িতে ওই দুই নারী নেত্রীসহ যুব ফোরামের সভাপতি ধর্মসিং চাকমা ও রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি কুনেন্দু চাকমা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৮-১০ জন অস্ত্রধারী হামলা চালায়। দুর্বৃত্তরা ওই বাড়িটি পুড়িয়ে দেয়। দুর্বৃত্তরা গুলি ছুড়লে ধর্মসিংয়ের পায়ে লাগে।

কুনেন্দু চাকমা বলেন, আমরা চার কর্মী বাসায় খাওয়া-দাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায় ৮-১০ অস্ত্রধারী। আমি ও ধর্মসিং পালিয়ে যেতে সক্ষম হই। ধর্মসিংয়ের পায়ে গুলি লাগে। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে ইউপিডিএফের সদস্যরা অবরোধ পালন করছেন।

অপহৃত দুজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফের সহযোগী সংগঠনের দুই নেত্রীকে অপহরণ

আপডেট সময় ০২:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮