ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যামেরাম্যান পেঙ্গুইন

আকাশ নিউজ ডেস্ক:

হলিউডের বিখ্যাত অ্যানিমেশন ছবি ‘হ্যাপি ফিট’ বা জিম ক্যারি অভিনীত ‘মিস্টার পপার্স পেঙ্গুইন্স’র দৃশ্য নয়। বাস্তবেই ধরা পড়ল এমন এক দৃশ্য যা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সেলফি তোলার ভঙ্গিমায় মোবাইলে ভিডিও করছে দুটি পেঙ্গুইন। ৩৮ সেকেন্ডের ভিডিও। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক ডিভিসনের ফেসবুক পেজে বৃহস্পতিবার ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ৩০ হাজারেরও বেশি ভিউ জমা হয়েছে এ পোস্টটির খাতায়।

কিভাবে মোবাইল পেল এ দুটি পেঙ্গুইন? : জানা গেছে, এডি গাল্ট নামে এক অভিযাত্রী একটি ক্যামেরা অ্যান্টার্কটিকার মাওসন গবেষণা কেন্দ্রের কাছে অষ্টার রুকেরির কাছে (এ এলাকায় অসংখ্য পেঙ্গুইনের বাস) রেখে যান। সাদা বরফের ওপর কিছু একটা পড়ে থাকতে দেখে দুটি কৌতূহলী পেঙ্গুইন ক্যামেরাটির কাছে এসে এ কাণ্ডটি ঘটিয়েছে। তবে পেঙ্গুইনের ছবি তোলার ঘটনা এ প্রথম নয়। এর আগেও ২০১৩ অ্যান্টার্কটিকায় কানাডিয়ান ক্রুজ কোম্পানির রেখে যাওয়া একটি গো-প্রো ক্যামেরায় একটি পেঙ্গুইনের ‘সেলফি’ ধরা পড়ে।

এরও আগে ২০১১-এ একটি ব্ল্যাক ম্যাকাকের (একটি বিশেষ ধরনের বাঁদর) তোলা সেলফি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দ্য ডেভিড জে স্ল্যাটারের ক্যামেরা হাতের কাছে পেয়ে ব্ল্যাক ম্যাকাকটি একটি সেলফি তোলে। ইন্দোনেশিয়ায় টাংকোকো-ব্যাচুয়ানগস নেচার রিজার্ভে ব্ল্যাক ম্যাকাকের তোলা এ ছবিটি নিয়ে তোলপাড় হয় গোটা বিশ্বে। ২০১৪-এ প্রকাশিত ডেভিড জে স্ল্যাটারের বই ‘ওয়াইল্ডলাইফ পার্সোনালিটি’তে ‘মাঙ্কি সেলফিজ’ নামে ঘটনাটির উল্লেখ করেন। ছবিটি নিয়ে বিস্তর চর্চা হয় সে সময়।

২০১১-এর ওই ঘটনার ২ বছর পর ‘মাঙ্কি সেলফিজ’-এর কপিরাইট থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ স্ল্যাটার ইন্দোনেশিয়ার ব্ল্যাক ম্যাকাকদের সংরক্ষণের জন্য দেন। পেঙ্গুইনের তোলা ৩৮ সেকেন্ডের ভিডিওটি ফের মনে করিয়ে দিল অতীতের ‘ওয়াইল্ডলাইফ পার্সোনালিটি’দের কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যামেরাম্যান পেঙ্গুইন

আপডেট সময় ১২:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮