ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নেতারা হতবাক: রেলমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা হতবাক হয়েছেন। তাই তারা আজকে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত বাজারে মধুমতি ব্যাংকের ২৬তম শাখা ‘মধুমতি কনকাপৈত’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। সে জন্য দেশের মধ্যে নতুন নতুন ব্যাংকের আত্মপ্রকাশ ঘটছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উদ্যোক্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল। এছাড়া ১৫ আগস্টে জাতীর জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যার ঘটনায় বিশ্ববাসী হতবাক হয়েছে। হত্যাকারীরা সে সময় একটি কালো আইন জারি করেছিলেন। যাতে করে বঙ্গবন্ধু হত্যার বিচার না হয়।

তিনি বলেন, ১৯৯৬ সালে আ’লীগ ক্ষমতায় এসে সে কালো আইনটি বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। ইতোমধ্যে কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন, সালাহ উদ্দিন আলমগীর, হুমায়ন কবির, এম এ মান্নান খান, মানোয়ার হোসেন, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, দিদারুল আলম এমপি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নেতারা হতবাক: রেলমন্ত্রী

আপডেট সময় ০৬:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭