ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’

নতুন জোট হবে, এটাই রাজনীতির নিয়ম: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের আগে নতুন নতুন জোট তৈরি হবে, এটাই স্বাভাবিক। এটাই রাজনীতির সৌন্দর্য। নির্বাচনের আগে গ্রুপিং হবে, নতুন নতুন জোট তৈরি হবে। এসব জোট কৌশলগত, আদর্শগত নয়। তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছেন না। তবু শেষ পর্যন্ত না দেখে এসব জোট সম্পর্কে কিছু বলা যাবে না।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

গতকাল বুধবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বি চৌধুরীসহ অন্য নেতাদের বৈঠকের বিষয়ে সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান। এর জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে কেন বাধা দেওয়া হলো, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর আগের বিষয়টি দলের কেন্দ্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। কোনো অতি উৎসাহী সেটা করে থাকতে পারে।

আজ সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তারা শিগগিরই মহাজোট ছাড়বেন—এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন মহাজোট নেই। এখন এটা ঐকমত্যের সরকার। তাঁদের মন্ত্রী, প্রতিমন্ত্রী সরকারে আছে। যেতে চাইলে যাবেন। আর আওয়ামী লীগ এখন এমন কোনো সংকটে নেই। তবে আমার মনে হয় না, তাঁরা চলে যাবেন। তাঁদের কথায় এমন কোনো ইঙ্গিত নেই।’

মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শোকের মাস চলছে। এ মাসে এটা হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিএল থেকে নাম প্রত্যাহার করলেন লিটন

নতুন জোট হবে, এটাই রাজনীতির নিয়ম: ওবায়দুল

আপডেট সময় ০৬:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭