ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইয়াবা কিনতে এসে কারারক্ষী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ইয়াবা কিনতে এসে গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষী আটক হয়েছে। তার তথ্যের ভিত্তিতে গাঁজা ও ইয়াবাসহ আরও দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার রাতের বিভিন্ন সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাশিমপুর কারাগারের কারারক্ষী বেলায়েত হোসেন (৩৫), মাদক ব্যবসায়ী আলামিন ও দেওলিয়াবাড়ি এলাকার জলিল মিয়ার স্ত্রী সালমা আক্তার।

জয়দেবপুর থানার এসআই আব্দুল মোতালিব জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকা অভিযান প্রথমে আলামিনকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলামিন জানায়, ওই ইয়াবা কাশিমপুর কারাগারের কারারক্ষী বেলায়েত হোসেনের কাছে বিক্রির জন্য কোনরাবাড়ী নেয়া হচ্ছিল। পরে কোনাবাড়ী এলাকায় ভোজন বিলাশ হোটেলের সামনে থেকে ইয়াবা কিনতে আসা কারারক্ষী বেলায়েত হোসেনকে আটক করা হয়। একপর্যায়ে তাদের তথ্যের ভিত্তিতে দেওলিয়াবাড়ি এলাকায় কাশিমপুর কারাগারের পেছনের একটি বাসা থেকে সালমা আক্তারকে আরও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী

ইয়াবা কিনতে এসে কারারক্ষী আটক

আপডেট সময় ০৭:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮