ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গল্পের শেষে নিশো ঊর্মিলা

আকাশ বিনোদন ডেস্ক:  

টিভি নাটকের ব্যস্ত শিল্পী আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এ দু’জন একসঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছেন। সম্প্রতি বৈশাখ উপলক্ষে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাম ‘গল্পের শেষে’। পরিচালনা করেছেন মুশফিক কল্লোল।

নাটকটি মূলত তিনজন ডাক্তারের গল্প নিয়ে এগিয়েছে। যারা ভিন্ন ভিন্ন দর্শন নিয়ে পথ চলেন। এতে ডাক্তার শহীনের চরিত্রে আফরান নিশো এবং মিনুর চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা।

এতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এ ধরনের গল্পে খুব একটা অভিনয় করা হয়নি। যাপিত জীবনের অনেক রসায়ন এখানে উঠে আসবে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

ঊর্মিলা বলেন, ‘গল্পে বাস্তব জীবনের অনেক টানাপোড়েন দেখানো হয়েছে। আশা করি দর্শকরা দেখে নিরাশ হবেন না।’ বৈশাখ উপলক্ষে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে কিডনি সমস্যার কারণে গতকাল থেকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসতাপালে ভর্তি রয়েছেন ঊর্মিলা। সেখানে চিকিৎসা চলছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

গল্পের শেষে নিশো ঊর্মিলা

আপডেট সময় ০৫:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮