ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ইবিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

অাকাশ জাতীয় ডেস্ক: 

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এ কর্নারের উদ্বোধন করেন।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের প্রায় ৩১০টি বই স্থান পেয়েছে। এর মধ্যে ভিসি ড. রাশিদ আসকারী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের ৬৪ টি বই উপহার হিসেবে কর্নারের জন্য প্রদান করেন। এছাড়া ২৪৬ টি বই গ্রন্থাগার থেকে সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।

ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত রাখতে এই কর্নারের উদ্বোধন করা হয়েছে। এ কর্নার থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি গবেষকরা বঙ্গবন্ধু সম্পর্কে উচ্চতর গবেষণা করতে পারবেন।

কর্নার উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি, জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধু সম্পের্কে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ইবিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

আপডেট সময় ০৪:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮