ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোকানে জিনিস কিনে দেবে বলে শিশুকে ধর্ষণ, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর ধামইরহাট উপজেলায় দোকানে জিনিস কিনে দেয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৩৫) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভেনচালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের কালুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। লুৎফর রহমান গ্রামের মোকছেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে কালুপাড়া গ্রামের পাশে ছোট শিবপুর গ্রামে ওই শিশুকে জিনিস কিনে দেয়ার নাম করে দোকান ঘরে নিয়ে যায় লুৎফর রহমান। শিশুটিকে একা পেয়ে সেখানে ধর্ষণ করে। এতে শিশুটির চিৎকার করলে তার মা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ দিলে রাতেই লুৎফর রহমানকে আটক করা হয়।

ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনায় শিশুটি মা তারাবানু বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেন।

আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া শিশুটির আলামত পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দোকানে জিনিস কিনে দেবে বলে শিশুকে ধর্ষণ, আটক ১

আপডেট সময় ০২:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮