ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

এনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার সকাল ৬টার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

তবে ঝটিকা মিছিলের সময় নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন।

দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিল শেষে তিনি আবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে গ্রেফতার এড়াতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

আপডেট সময় ১২:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮