ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরেই রাঁধুন চিকেন মোগলাই বিরিয়ানি

আকাশ নিউজ ডেস্ক:

বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। কারণ উৎসব-আমেজে বিরিয়ানি না হলে কি চলে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিরিয়ানি বাসায় রান্না করাটা অনেক গৃহিণী ঝামেলা মনে করেন। তাই কিনে খাওয়াই পছন্দ অনেকের।

কিন্তু কেনা খাবারের চেয়ে ঘরের খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই ঘরেই রাঁধুন চিকেন মোগলাই বিরিয়ানি।

আসুন জেনে নিই কীভাবে রাখবেন চিকেন মোগলাই বিরিয়ানি

উপকরণ :

মুরগির মাংস এক কেজি, বাসমতি চাল চার কাপ, আদা বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা দুই চা চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি বড় দুটি, কাঁচামরিচ বাটা এক চা চামচ, তেল এক কাপ, পোস্তদানা বাটা দুই চা চামচ, জিরা বাটা দুই চা চামচ, কাজুবাদাম বাটা আধা কাপ, জয়ফল বাটা একটা, জয়ত্রী বাটা এক চা চামচ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, লবণ পরিমাণমতো, বাটার বা ঘি এক কাপ।

প্রণালি :

মুরগি বড় টুকরা করে নিন। মাংসে সব বাটা মসলা ও লবণ মিশিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে মাংসটা দিয়ে কষান। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে রাখুন। হাঁড়িতে ঘি বা বাটার দিয়ে গরম মসলা দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এবার চাল দিয়ে ভাজুন। পানি দিন। যতটা চাল তার দ্বিগুণ পানি দেবেন। চাল আধা সিদ্ধ হয়ে গেলে মাংসটা মিশিয়ে দিন। কিছুক্ষণ মৃদু আঁচে দমে রাখুন। নামিয়ে নিয়ে ওপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের মোগলাই বিরিয়ানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরেই রাঁধুন চিকেন মোগলাই বিরিয়ানি

আপডেট সময় ০১:১৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮