ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বান্ধবে কোনালের কণ্ঠে মৌ এর গান

আকাশ বিনোদন ডেস্ক:

সুজন বড়ুয়া পরিচালনায় ও অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বান্ধব’। ম ম র রুবেলের কাহিনী ও সংলাপে নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা মৌ খান। গত বছরের ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুর থেকে শুরু হয় ‘বান্ধব’র শুটিং। এরই মধ্যে বান্ধবের শুটিং শেষ হয়েছে বলে পরিচালক সুজন বড়ুয়া জানান।

তবে এরইমধ্যে ছবিটির একটি নতুন গানের রেকর্ড হয়ে গেল। ‘বান্ধব ছাড়া একটা মানুষ বাঁচে কেমনে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সোমনূর মনির কোনাল। গানটির কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ। এতে সুর-সংগীতায়োজন করেছেন গানের নন্দিত মানুষ শেখ সাদী খান।

পরিচালক বলেন, ‘এই গানের দৃশ্যায়ণ আগেই হয়েছে। গানটির রেকর্ডিংয়ের অপেক্ষায় ছিলাম। দিন কয়েক আগেই রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিলেন কোনাল। চমৎকার কথার গানটিতে হৃদয়গ্রাহী সুর-সংগীত করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। আর কোনাল গেয়েছেন দারুণ। এই গানের সঙ্গে পর্দায় হাজির হবেন ছবির নায়িকা মৌ। আশা করছি ছবির দর্শক এই গানটি পছন্দ করবেন।’

এক বছর পেরিয়ে গেল ছবিটির অপেক্ষায়। এই প্রসঙ্গে পরিচালক সুজন বড়ুয়ার বলেন, ‘এতটা সময় আসলে গল্পের প্রয়োজনেই নিতে হয়েছে। কারণ এখানে মূল চরিত্রটিকে ১৬ বছর বয়স থেকে দেখানো হচ্ছে যা ২৮ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। এজন্য সেই চরিত্রের শিল্পী অর্থাৎ নায়িকা মৌ খানকে বেশ কয়েকবার শারীরিক পরিবর্তন আনতে হয়েছে। যে কারণে এই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে আমাকে।’ ‘বান্ধব’র সব কাজ গুছিয়ে এনেছেন পরিচালক। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানালেন তিনি।

মৌ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, হাবিব খান, শায়লা,আরফান, নাহিদ, সানজি, উমিলা উর্মি, সোহেল, রুবেল, আন্না, গুলজার, সুমিত, আসমা বেগম শিউলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বান্ধবে কোনালের কণ্ঠে মৌ এর গান

আপডেট সময় ১২:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮