ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সরকারী ভাতা আত্মসাতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার খালিয়াজুরীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ১৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোনালী ব্যাংক খালিয়াজুরী শাখার জুনিয়র ক্যাশ কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক শহিদুল ইসলাম ও ইউনিয়ন মাঠকর্মী মামুন উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, খালিয়াজুরীতে ছয়টি ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মোট চার হাজার ৭৩৮ জন ভাতাপ্রাপ্ত কার্ডধারী রয়েছেন। তাদের মধ্যে বয়স্ক ভাতার দুই হাজার ৬৯৩ জন, বিধবা এক হাজার ৫২৬ জন ও প্রতিবন্ধী ৫১৯ জন। কার্ডধারীদের নামে টাকা উত্তোলন করে ১৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেন ওই তিন কর্মকর্তা।

এ ঘটনায় বৃহস্পতিবার খালিয়াজুরী ইউএনও বরাবরে অভিযোগ করলে তাদের আটক করা হয়। পরে আটককৃতরা আত্মসাতের টাকা ফেরত দেন। রাতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

খালিয়াজুরী থানার ওসি হযরত আলী জানান, আটক হওয়া তিনজনকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারী ভাতা আত্মসাতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

আপডেট সময় ০৮:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮