ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই নতুন কাজের ঘোষণা দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘তাণ্ডব’-এর ফার্স্ট লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ‘দেওয়ালে ঠেকলে পিঠ, তাণ্ডব হবেই ঠিক!’—এমন চ্যালেঞ্জিং ক্যাপশনে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ছবিটির মুক্তির খবর দেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি।
ঘোষিত এই সিনেমায় মিমিকে দেখা যাবে অ্যাকশন নির্ভর এক ভিন্নধর্মী চরিত্রে। তবে গল্প কিংবা মিমির চরিত্র সম্পর্কিত বিস্তারিত এখনো আড়ালেই রেখেছেন নির্মাতারা। বরাবর পরিচিত গ্ল্যামারাস রূপের বাইরে থ্রিলার আবেশে এবার তাকে কেমন লুকে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়ে ইতোমধ্যে অনুরাগী ও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মিমির পোস্টের ক্যাপশনেই যেন ছবির মেজাজের আভাস মিলেছে।
দর্শকদের বাড়তি আকর্ষণের কারণ রাজ চক্রবর্তীর পরিচালনায় মিমির এটি দীর্ঘ ১২ বছর পর কাজ। রাজ-মিমি জুটি একসময় টলিউডে অত্যন্ত সফল হিসেবে পরিচিত ছিল। অতীতে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ ও ‘কাঠমাণ্ডু’র মতো জনপ্রিয় সিনেমায় একসাথে কাজ করেছেন তারা। তবে ‘কাঠমাণ্ডু’র মুক্তির পর দীর্ঘ সময় ধরে তাদের যৌথ কোনো সৃষ্টি দেখা যায়নি। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন কাজ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পুরোনো সহকর্মীর পরিচালনায় ফেরার খবরটি প্রকাশ্যে আসার পর রাজের স্ত্রী এবং সিনেমাটির অন্যতম প্রযোজক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে। মিমির প্রকাশিত ফার্স্ট লুকে শুভশ্রী মন্তব্য করেছেন ‘সুপার হ্যাপি’। অতীতের ব্যক্তিগত সমীকরণ পেছনে ফেলে দুই তারকার এই পেশাদারি সৌহার্দ্য নজর কেড়েছে সিনেপ্রেমীদের। সিনেমাটির প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ফলে পুরোনো ব্যক্তিগত সমীকরণের প্রসঙ্গ টেনে অনেকে আলোচনা করলেও, নতুন কাজ নিয়ে দুই অভিনেত্রীর ইতিবাচক অবস্থানই বেশি নজর কেড়েছে।
কাজের সংবাদের পাশাপাশি মিমির ব্যক্তিগত জীবন নিয়েও জোর চর্চা চলছে রূপালি জগতে। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের কার্ড ঘিরে আগামী ডিসেম্বরে তার বিয়ের গুঞ্জন মাথাচাড়া দেয়। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে সম্ভাব্য বর হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম এসেছে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২৬ নভেম্বর তাদের আইনি বিয়ে এবং ডিসেম্বরে আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে; যদিও মিমি এর একটি তথ্যও আনুষ্ঠানিকভাবে স্বীকার বা নিশ্চিত করেননি। ২৬ নভেম্বর আইনি বিয়ে এবং ডিসেম্বরে মূল অনুষ্ঠানের কথাও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। তবে, এসব খবরের কোনোটিই মিমি নিজে নিশ্চিত করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পোষ্যদেরও ভালোবাসতে হবে।
বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুখে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দিয়েছেন মিমি চক্রবর্তী। তিনি বলেন, “আমিও শুনছি আমার বিয়ে।” সেখানে বিয়ের আমন্ত্রণ খেতে ভালো লাগার কথা রসিকতার সুরে বললেও নিজের বিয়ের প্রসঙ্গে মিমির সোজাসাপ্টা বক্তব্য, “যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।” জীবনসঙ্গী নির্বাচনে ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু, ভ্রমণপ্রিয় এবং পোষ্যদের ভালোবাসার মানসিকতাকে প্রাধান্য দেওয়ার কথা এর আগেও জানিয়েছেন তিনি। বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন অভিনেত্রী—কোন বিয়ের কার্ডের কথা বলা হচ্ছে।
মডেলিং জগত থেকে শোবিজে পা রাখা মিমি চক্রবর্তী ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের ‘পুপে’ চরিত্র দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘পোস্ত’ ও ‘ক্রিসক্রস’ সিনেমার মাধ্যমে টলিউডের শীর্ষসারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
সাম্প্রতিক সময়ে কাজের ছন্দে বেশ বৈচিত্র্য এনেছেন এই অভিনেত্রী। ‘রক্তবীজ ২’ ছবিতে পুলিশ কর্মকর্তা সঞ্জুক্তা মিত্র চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এর পাশাপাশি হরর-কমেডি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে নজর কেড়েছেন তিনি। তাছাড়াও ২০২৪ সালে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে মিমির অভিনয় দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলেছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























