ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দায়িত্বরত পুলিশের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

দায়িত্বরত অবস্থায় পুলিশের মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

১২ মার্চ জারিকৃত আদেশে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে। দায়িত্বরত অবস্থায় অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহারের কারণে পুলিশ সদস্যদের নিজের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলির নিরাপত্তা বিঘ্ন ঘটছে। একই সঙ্গে ব্যক্তিগত ও সরকারি নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, অনেক আগে থেকেই পুলিশ সদর দফতর থেকে এ ধরনের নির্দেশনা জারি করা আছে। কিন্তু অনেক পুলিশ সদস্য দায়িত্বপালনের সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, দায়িত্বের প্রতি অবহেলা দেখিয়ে কেউ কেউ মোবাইল ফোনে গেমস খেলে বা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সময় কাটান। সম্প্রতি সিলেটে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর জঙ্গি হামলার সময়ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে মোবাইল ফোন ব্যবহার-সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হলো।

নতুন নির্দেশনায় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার-সংক্রান্ত প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্বপালনকালে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না। কর্তব্যরত অবস্থায় সেলফি বা ছবি তোলাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন। দায়িত্বপালনকালে মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল পড়া থেকে বিরত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

দায়িত্বরত পুলিশের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

আপডেট সময় ১০:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮