ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপাল থেকে মরদেহ আসছে মঙ্গলবার

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত যেসব বাংলাদেশিকে খালি চোখে শনাক্ত করা সম্ভব হবে তাদের মরদেহ আগামী মঙ্গলবারের মধ্যে দেশে আনা হবে।

আজ শুক্রবার কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দূতাবাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল শনিবার শুরু হবে মরদেহ শনাক্ত করার কাজ। যেসব মরদেহ খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হবে সেগুলো একযোগে মঙ্গলবারের মধ্যে দেশে পাঠানো হবে।

রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, নিহতদের আত্মীয়-স্বজনরা চান সবার মৃতদেহ একসঙ্গে পাঠানো হোক। সে জন্য সবার লাশ একসঙ্গে পাঠানোর চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদ। তিনি জানান, যেসব মরদেহ দেখে শনাক্ত করা সম্ভব হবে না সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে। এ জন্য মৃতদেহের দাঁত, চুল, নখ বা পোশাকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইডির ডিএনএ ল্যাবের কর্মকর্তা এএসপি আব্দুস সালাম। আগামী রবিবার ঢাকার সিআইডির ডিএনএ ল্যাবে গিয়ে নিহতদের আত্মীয়-স্বজনদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। এই দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে গত দুই দিনে চারজন দেশে ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেপাল থেকে মরদেহ আসছে মঙ্গলবার

আপডেট সময় ০৭:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮