ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেরিতে হলেও সবাই হজে যেতে পারবেন: ধর্মমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিসা জটিলতার কারণে দেরিতে হলেও সব হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন। বললেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে ধর্মমন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর ব্যাপারে সরকার আন্তরিক। আমরা সবাইকে যথাসময়ে পাঠানোর চেষ্টা করছি। একজন হজযাত্রীও হজের সময় দেশে থাকবে না, সবাই যেতে পারবেন। মতিউর রহমান বলেন, হজযাত্রীদের ভিসাসংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে এর জন্য এজেন্সিগুলো দায়ী। আর তাদের অবহেলার কারণেই দুর্ভোগে পড়েছেন হজযাত্রীরা।

তিনি বলেন, হজ যাত্রীদের ভিসা জটিলায় কোন কোন এজেন্সির অবহেলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত এজেন্সিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। দরকার হলে তাদের লাইসেন্সও বাতিল হতে পারে। আসছে ১৭ আগস্টের মধ্যে সব হজযাত্রী ভিসা পেয়ে যাবেন। এ ব্যাপারে সবাই সরকারের ওপর আস্থা রাখেন। আমরা সবাইকে পৌঁছানোর ব্যবস্থা করব। গেলো বছরের এই সময়ে ২৫ হাজার হজযাত্রী গিয়েছিলেন। এবার একই সময়ে গিয়েছেন ৩১ হাজার। সে হিসেবে হজযাত্রা এখনো সন্তোষজনক।

প্রতি বছর হজ ফ্লাইট শুরুর প্রথম ১০ দিনেই অধিকাংশ হজযাত্রী চলে যায়। কিন্তু চলতি বছর সেটা হয়নি। ৯১টি হজ এজেন্সির মোয়াল্লেম ফি বৃদ্ধি ও ভিসা জটিলতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস পর্যাপ্ত হজযাত্রী পাচ্ছে না।গেলো ৫ দিনে দু’ টি এয়ারলাইন্সের ১৫ ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ৫ দিনে ২টি বিমান সংস্থার হজযাত্রী পরিবহন ক্ষমতা কমেছে প্রায় ৫ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেরিতে হলেও সবাই হজে যেতে পারবেন: ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭