ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ঝলকে দেশের প্রথম সুপারওম্যান(ভিডিও)

আকাশ বিনোদন ডেস্ক:

সুপারওম্যান হিসেবে পর্দায় আসছেন, চমকপূর্ণ এই খবর আগেই দিয়েছিলেন ববি। দেখতে কেমন সেই সুপারওম্যান, কেমন তার ক্ষমতা- এবার তার এক ঝলক দেখা গেল। প্রকাশিত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা আলোচিত ‘বিজলী’ ছবির ট্রেলার।

১৫ মার্চ সন্ধ্যায় ছবির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার নিজেদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করে এটি।

সেখানে অসাধারণ ক্ষমতার অধিকারী ববি হাজির হয়েছেন। যিনি উড়ে যেতে পারেন, দ্রুত গতিতে স্থান ত্যাগ করতে পারেন। আবার চাইলে কাউকে বিজলির ঝলকানিতে ঝলসিয়েও দিতে পারেন।

‘বিজলী’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ববি। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। ছবিটি প্রযোজনাও করছেন নায়িকা নিজেই। আর এটি পরিচালনায় আছেন ইফতেখার চৌধুরী।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ববি আগেই বলেছিলেন, ‘‘তাদের ছবিটি খানিকটা হলিউডের ‘সুপারম্যান’ কিংবা বলিউডের ‘কৃষ’ ছবির আদলে হলেও ছবির অনেক কিছুতেই ভিন্নতা পাবেন দর্শক। এতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। যেমনটা বাংলাদেশের অন্য কোনও ছবিতে এ পর্যন্ত হয়নি।’’

ছবিটিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।

‘বিজলী’ মুক্তি পাচ্ছে বৈশাখ উৎসব উপলক্ষে আগামী ১৩ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক ঝলকে দেশের প্রথম সুপারওম্যান(ভিডিও)

আপডেট সময় ০৪:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮