ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

ডিভোর্সের আবেদন করেছেন ট্রাম্প জুনিয়রের স্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

খবরে বলা হয়, সাবেক মডেল ও অভিনেত্রী ভেনেসা ট্রাম্প নিউইয়র্কের একটি আদালতে ‘আনকনটেস্টেড ডিভোর্সের’ আবেদন করায় আইনি প্রক্রিয়া চলার সময় সন্তানদের হেফাজত এবং সম্পদ নিয়ে কোনো শুনানি হবে না।

৪০ বছর বয়সী এ দম্পতির ২০০৫ সালে বিয়ে হয় এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।

পেজ সিক্সে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বলেন, ‘বিয়ের ১২ বছর পর আমরা দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরকে অত্যন্ত সম্মান করি।’

ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে এই সময়ে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

কি কারণে ভেনেসা বিচ্ছেদের আবেদন করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে এ দম্পতির মধ্যে বিরোধের খবর এসেছিল। তখন ট্রাম্প জুনিয়রের অতিরিক্ত ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তিকে বিরোধে কারণ বলা হয়েছিল।

এছাড়া, বাবা প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের অনেক ভার ট্রাম্প জুনিয়রের কাঁধে এসে পড়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।

প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, যদিও তিনিই এখনও তার হোটেল, গলফ কোর্স এবং আরও শত শত ব্যবসার মালিক। কিন্তু তার বড় দুই ছেলেই এখন সেগুলো দেখাশুনা করছে।

ভাই এরিক ট্রাম্পের মত ট্রাম্প জুনিয়রও ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার নাগরিকদের যোগাযোগ নিয়ে বিতর্কেও ট্রাম্প জুনিয়রও জড়িয়ে পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পেছনে ফিরতে চাই না’, অস্ট্রেলিয়া সফর নিয়ে আত্মবিশ্বাসী শান্ত

ডিভোর্সের আবেদন করেছেন ট্রাম্প জুনিয়রের স্ত্রী

আপডেট সময় ০৩:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮