ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি বাঙালির মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তা-ভাবনা করতেন তা তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু রাজনীতি করতেন। এ কারণেই তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির হোসেন আমু আরো বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক হত্যাকাণ্ডই নয়, খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিমিন হোসেন রিমি এমপি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আমির হোসেন, ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ ও অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন: আমু

আপডেট সময় ০৮:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭