ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঘুরে আসুন চাঁদপুরের পদ্মার চর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে নদীপথে মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ চাঁদপুর। তাই কম সময়ে, কম খরচে ঘুরে আসতে পারেন চাঁদপুরের পদ্মার চর থেকে। চরটি ঘুরে এসে লিখেছেন রিফাত কান্তি সেন-

চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে কয়েক মিনিটের নদীপথ পদ্মার চর। বছরে ছয় মাস যেখানে চর জেগে থাকে। বিশেষ করে শীত মৌসুমে এবং গ্রীষ্মের আগ পর্যন্ত চরের সৌন্দর্য মন কাড়ে সবার। বিশেষ করে নতুন করে জেগে ওঠা পদ্মার চর। অনেকে এ চরকে আখ্যায়িত করেন ‘মিনি কক্সবাজার’ হিসেবে। বিশাল জলরাশির ছোট ছোট ঢেউ আর বালুকাময় বিস্তীর্ণ চরের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসেন এখানে।

পদ্মার চর ঘুরতে আসা মাতৃপীঠ গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘স্থানটি দেখতে পুরো কক্সবাজারের মতো। এখানে এসে আমরা খুব আনন্দ করেছি। স্থানটি চাঁদপুরের পর্যটন শিল্পে নতুন এক মাত্রা যুক্ত হবে। বর্তমানে অনেকে চরটিকে পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করেন।

সাংবাদিক রাশেদ শাহারিয়ার পলাশ বলেন, ‘পদ্মার চর পর্যটন শিল্পের বিকাশে একটি সম্ভাবনাময় স্থান। এখানে পর্যটন মৌসুমে অনেকেই ঘুরতে আসেন। অনেকটা ‘মিনি কক্সবাজারে’র মতোই বলতে পারেন। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে বালুকাময় চরটিতে।’

কীভাবে যাবেন
ঢাকা থেকে নদীপথে লঞ্চে চাঁদপুর যাবেন। চাঁদপুর মাদ্রাসা ঘাটে নেমে যেতে হবে বড় স্টেশন মোলহেড। সেখান থেকে ভাড়ায় চালিত ট্রলারে চেপে যেতে পারবেন পদ্মার চরে। ইচ্ছে করলে রিজার্ভ ট্রলার নিয়েও যেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঘুরে আসুন চাঁদপুরের পদ্মার চর

আপডেট সময় ০১:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮