ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুজ জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করবেন।

মো. রুহুল আমিন ভূঁইয়া ১৯৯২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এ কলেজে থাকাবস্থায় সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০০১ সালে তিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কুমিল্লা শিক্ষাবোর্ডে উপ-পরিদর্শক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

২০১০ সালে নোয়াখালীর চৌমুহনী সরকারি এস.এ কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর একই সালের আগস্ট থেকে তিনি দীর্ঘ ৬ বছর ২ মাস সুনামের সাথে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে প্রফেসর পদে পদোন্নতি পেয়ে তিনি ২০১৬ সালের ৪ অক্টোবর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান পদে যোগদান করেন। একই বছরের ২৯ ডিসেম্বর তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।

প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া ১৯৬২ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের মাহিনী গ্রামে জন্মগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া

আপডেট সময় ১০:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮