ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনে স্ত্রীকে প্রকাশ্যে চুমু খেলেন আমির

আকাশ বিনোদন ডেস্ক:

গতকাল বুধবার ছিলো ভারতের ‘পদ্ম ভূষণ’ খেতাবপ্রাপ্ত অভিনেতা আমির খানের ৫৩তম জন্মদিন। জন্মদিনে ভালবাসার মানুষকে পাশে নিয়ে কাটাতে পছন্দ করেন কম–বেশি প্রত্যেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের সেলিব্রেটি, সেই তালিকা থেকে বাদ যান না কেউই। আর তাই আমির খানও বুধবার নিজের জন্মদিনটা কাটালেন স্ত্রীর সঙ্গে।

জন্মদিন পালন করতে রাজস্থান থেকে সোজা মুম্বাইয়ে চলে আসেন আমির। বিমানবন্দরেই স্ত্রী কিরণ রাও–কে জড়িয়ে ধরেন, এমনকি প্রকাশ্যে চুমুও খান। আর সেই ছবিই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীর প্রতি আমিরের এই ভালবাসা মন জয় করে নেয় তাঁর অগণিত ভক্তদের। বর্তমানে ‘‌থাগস অব হিন্দুস্তান’‌র শুটিংয়ের জন্য রাজস্থানে ছিলেন আমির। সেখান থেকেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনের উদ্দেশ্যে সোজা মুম্বাই উড়ে আসা তাঁর।

পরে প্রতিবারের মতো এবারও সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন আমির। সঙ্গে ছিলেন স্ত্রী কিরণও। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মদিনে স্ত্রীকে প্রকাশ্যে চুমু খেলেন আমির

আপডেট সময় ১০:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮