বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালের মহান বিজয়ের বার্ষিকী উপলক্ষে ভারতের দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। তার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান তিনি। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। তার প্রত্যাবর্তনের পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই আন্দোলনের সময় সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। পরবর্তী সময়ে আন্দোলনের দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নির্বাসিত এই নেতা। দেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও আইনি জটিলতা বিদ্যমান। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট সংগ্রহসহ আনুষঙ্গিক প্রস্তুতি শুরু করেছেন শেখ হাসিনা। তিনি সরকারি উদ্যোগে বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট তাকে বাংলাদেশের একটি বিমানে করেই ভারতে নেওয়া হয়েছিল, তাই বিজয় দিবসে তার দেশে ফেরা এবং পরিবহনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের একজন মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এছাড়াও তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























