ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অতীতের মতো বাক্স কাড়াকাড়ির দিন শেষ: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা সহায়ক সরকার চায় তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না। আগামী নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। তাই অতীতের মতো ব্যালট বাক্স কাড়াকাড়ি করে জেতার দিন শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

বুধবার সন্ধ্যায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত কয়েক হাজার নতুন ও নবায়নকৃত সদস্যদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচনের বছর। জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ-নিরপেক্ষ, ক্ষমতাসীন সরকারের অধীনে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আশা করি, সব দল সে নির্বাচনে অংশ নেবে। বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, আবার যদি ভুল করে, তাহলে অস্তিত্ব সংকটে পড়বে তারা। কেউ যদি নির্বাচন না করে আমাদের কিছু করার নেই।

বাণিজ্যমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। যার যাকে ভালো লাগবে, তিনি তাকে ভোট দেবেন, এটিই প্রত্যাশা। আমি কখনোই আপনাদের কাছে ভোট চাই না। আমি ভোট চাই নৌকার জন্য।
পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্যাহ নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতীতের মতো বাক্স কাড়াকাড়ির দিন শেষ: তোফায়েল

আপডেট সময় ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮