ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খেলবেন সাকিব, বাদ পড়বেন কে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফিতে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-শ্রীলংকান। প্রত্যেকেরই জয় একটি করে, হার দুটিতে। ফলে আগামীকাল শুক্রবার দুদলের ম্যাচটি অঘোষিত ‘সেমিফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে। যে দল জিতবে সেই ফাইনালের টিকিট পাবে। বাঁচামরার ম্যাচে খেলতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান!

বিসিবি সূত্র জানিয়েছে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন। আজ বিকালে শ্রীলংকা যাচ্ছেন। আগামীকাল ‘সেমিফাইনালে’ খেলবেন তিনি!

সাকিবকে দলে পাওয়া অবশ্যই বাংলাদেশের জন্য স্বস্তির খবর। তবে তিনি খেললে গত একাদশ থেকে একজনকে বাদ পড়তে হবে। সেই ব্যক্তিটি কে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে শ্রীলংকা গিয়েছিলেন লিটন কুমার দাস। সেই হিসেবে তারই বাদ পড়ার কথা। কিন্তু টুর্নামেন্টে ভালো খেলে জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি।

পুরো টুর্নামেন্টে ফ্লপ আছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে পারেননি তারা। তাই ধারণা করা হচ্ছে, সাকিব খেললে বাদ পড়তে পারেন সৌম্য ও মিরাজের যে কোনো একজন!

অবশ্য খুব একটা ভালো সময় যাচ্ছে না সাব্বির রহমানের। তাহলে কি তিনি বাদ পড়বেন? কিন্তু না, সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে তুলনামূলক আর সবার চেয়ে ভালো করেছেন তিনি। এতে টিকে যেতে পারেন এ হার্ডহিটার!

এখন সাকিবকে জায়গা করে দিতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কাকে ছিটকে যেতে তাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী: নারীর ছবি বিকৃতি ও অনলাইনে হয়রানি ঠেকাতে কাজ করছে সরকার

খেলবেন সাকিব, বাদ পড়বেন কে?

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮