ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চিকিৎসকের অবহেলায় প্রসূতী নারীর মৃত্যু, প্রতিবাদী স্বামী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতী নারীর মৃত্যু ও প্রতিবাদ করায় স্বামীকে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার বিকেল ৫ টায় পৌরসভার আহমদপুর এলাকার ফারুকুল ইসলাম গর্ভবতী স্ত্রী হালিমা বেগমকে ডেলিভারির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফারুকুল ইসলাম অভিযোগ করেন, প্রায় আধঘন্টা জরুরি বিভাগে অপেক্ষা করেও কোন ডাক্তার পাননি। বিনা চিকিৎসায় তার স্ত্রী মারা যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা একটি প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করছিলেন। স্টাফ নার্সের কল পেয়ে তিনি হাসপাতালে আসেন। কিন্তু এর আগেই রোগির মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী ফারুকুল ইসলাম চিকিৎসকের চরম অবহেলার প্রতিবাদ করেন। এ নিয়ে ডা.শারমিন সুলতানা, স্টাফ নার্স স্মৃতি রানীসহ হাসপাতালের লোকজন চরম অসদাচরণ করে তাকে পুলিশে সোপর্দ করেন। আধঘন্টা থানা কাস্টডিতে থাকার পর তিনি মুক্তি পান।

এ ব্যাপারে ডা. শারমিন সুলতানা জানান, রোগির উচ্চ রক্তচাপ ছিল। সিএনজি থেকে নামার সময় তিনি প্রচুর ঘামছিলেন। বেডে নেয়ার পর অক্সিজেন দেয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। এতে তার স্বামী ডাক্তারদের উপর চড়াও হন। মারাত্মক দুর্ব্যবহার করেন। নিরাপত্তা জনিত কারণে ওসি সাহেবকে কল করেন। মারমুখি আচরণের কারণে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

চিকিৎসকের অবহেলায় প্রসূতী নারীর মৃত্যু, প্রতিবাদী স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৩:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮