ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে নববধূকে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মেহেদীর রঙ না শুকাতেই শ্বশুরবাড়ির লোকজনের দেয়া আগুনে মৃত্যুর সঙ্গে সাতদিন লড়ে না ফেরার দেশে চলে গেলেন নববধূ মুক্তা আক্তার (১৮)।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করুন মৃত্যু হয়। মুক্তা জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম ভাটি গাংগাটিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী।

মাত্র আড়াই মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বামুনকান্দি গ্রামের মৃত ছনু মিয়া ও লুৎফুন্নেছা দম্পতির মেয়ে মুক্তা আক্তার প্রেম করে রফিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

নিহতের পরিবারের দাবি যৌতুকের দাবিতে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মুক্তাকে পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মুক্তার স্বামী রফিককে (২৪) আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান দৈনিক আকাশকে জানান, মুক্তার মৃত্যুর পর তার স্বামী রফিককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে নববধূকে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১২:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮