ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিটন সৌম্য তামিমের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৭৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছেন লিটন ‍কুমার ও সৌম্য সরকার। ৩.৪ওভারে স্কোর বোর্ডে৩৫রান জমা করেই ফিরেন লিটন-সৌম্য।আগের ম্যাচে দলকে দারুণ শুরু এনে দেয়া লিটন এদিন ফিরেন মাত্র ৭ রানে। মাত্র ১২ রানে লিটনের উইকেট হারিয়ে চাপে পড়া দলটি ছন্দে ফেরার আগেই ফের বিপদে পড়ে যায়। দলকে চাপের মুখে ফেলে দিয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার (১)।

দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকু রহিম।

ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৭৭ রান। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৭১ রান করা দলটি শেষ দিকে আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করে। শেষ পর্যন্ত ১৭৬ রান তুলে নেয় রোহিত শর্মার ভারত। দলের হয়ে হয়ে ৮৯ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। এছাড়া ৪৭ ও ৩৫ রান করেন সুরেশ রায়না ও শেখর ধাওয়ান।

উদ্বোধনীতে শেখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ৭০ রানর করার পর দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে ফের ৯.২ ওভারে ১০২ রানের জুটি গড়েন ভারতীয় অধিনায়ক।

আগের ম্যাচের তুলনায় ভারতের বিপক্ষে সহজ টার্গেট পেল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ২১৪ রান তাড়া করে জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদদের নেতৃত্বাধীন দলটির জন্য বলতে গেলে সহজ টার্গেট দিল রোহিত শর্মার ভারত।

বুধবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় খেলায় টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তুলে নেয় ভারত।

অনেক চেষ্টা করেও ভারতের উদ্বোধনী জুটি ভাঙতে পারছিলেন না টাইগাররা। ক্যাচ তুলে দিয়েই নতুন জীবন পান ধাওয়ান। ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন পেস বোলার রুবেল হোসেন। রুবেলের বলে উইকেট উড়ে যায় শেখ ধাওয়ানের। তার আগে ২৭ বলে ৩৫ রান করে ফিরেন ধাওয়ান।

সাজঘরে ফেরার আগে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনীতে ৯.৫ ওভারে ৭০ রানের জুটি গড়েন শেখর ধাওয়ান।

অবশ্য ২২ রানেই ফিরে যাওয়ার কথা ছিলো ধাওয়ানের। সপ্তম ওভারে নাজমুল ইসলাম অপুর বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন ভারতীয় এই ওপেনার। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্যাচটি লুফে নিতে পারেননি লিটন কুমার দাস। নিজেকে হাওয়ায় ভাসিয়েও ক্যাচটি তালুবন্দি করতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন জাতীয় দলের এ ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭৬ রান (রোহিত ৮৯, রায়না ৪৭, ধাওয়ান ৩৫)।

টস: বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়ন পরীক্ষা, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

লিটন সৌম্য তামিমের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আপডেট সময় ১২:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮