ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবকে বাদ দিয়ে প্রতিবেদন দাখিল

আকাশ বিনোদন ডেস্ক: 

গত বছরের ২৯ অক্টোবর সুপারস্টার নায়ক শাকিব খানের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিকশাচালক। ইজাজুলের অভিযোগ, ‘রাজনীতি’ ছবির একটি সংলাপে তার ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অসংখ্য মেয়েসহ শাকিব-ভক্তদের ফোনকলে তিনি অতিষ্ঠ। যেটা তার পরিবারেও সমস্যা সৃষ্টি করেছে। ওই মামলায় তিনি ছবির প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসকেও আসামি করেন।

ইজাজুল মিয়ার দায়ের করা সেই মামলা থেকে নায়ক শাকিব খানের নাম বাদ দিয়ে বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে প্রতিবেদনটি দাখিল করা হয়। প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

তদন্ত প্রতিবেদন থেকে শাকিবের নাম বাদ দেয়ার ব্যাপারে তিনি গণমাধ্যমকে জানান, সিনেমাতে যারা অভিনয় করেন, তারা পরিচালকের নির্দেশনা মেনে শুটিং করেন। পরিচালক যে সংলাপ বলতে বলেন, নায়ক-নায়িকারা তাই বলেন। সিনেমার সংলাপের ব্যাপারে সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের কোনো মতামত থাকে না। আলোচ্য মামলায় নায়ক শাকিব খান ফোন নম্বরটি ব্যবহার করেছিলেন পরিচালকের নির্দেশে। কাজেই, তাকে বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।’

এদিকে, মামলার প্রধান আসামি নায়ক শাকিব খান ভারতে শুটিংয়ে ব্যস্ত। যার কারণে তিনি হবিগঞ্জের আদালতে উপস্থিত হননি। অপর দুই আসামি অর্থাৎ ‘রাজনীতি’ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ হবিগঞ্জ আদালতে গিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১০ মে।

প্রসঙ্গত, ‘রাজনীতি’ ছবির একটি সংলাপে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে গ্রামীনফোনের একটি মোবাইল নম্বর দেন। কাকতালীয় ভাবে সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার মোবাইল নম্বরের সঙ্গে মিলে যায়। প্রতিদিন শাকিব-ভক্তদের অগণিত কল আসতে থাকে তার মোবাইলে। অপরিচিত অনেক মেয়েরাও ফোন করতে থাকে তাকে। স্বামী পরকীয়ায় আসক্ত সন্দেহে স্ত্রী মিশু আক্তার ১৬ মাস বয়সী মেয়ে ইমুকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপরই বাধ্য হয়ে ছবির নায়ক, পরিচালক ও প্রযোজকের নামে মামলা করেন ইজাজুল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবকে বাদ দিয়ে প্রতিবেদন দাখিল

আপডেট সময় ০৯:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮