ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মোবাইলে প্রেম, অতঃপর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে নুশরাত জাহান নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নুশরাত খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। ২৩ বছরের এই তরুণীকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে গোদাগাড়ীর হিজলগাছি গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাকিব হোসেনকে (২৮) আটক করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ওসি আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান সাকিব। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে নুশরাতের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে বাড়িতে যায় পুলিশ। এ সময় লাশের গলার বাম পাশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।

এলাকায় গুঞ্জন রয়েছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তাই ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বামী সাকিবকে।

তিনি জানান, সাকিব পেশায় একজন ট্রলিচালক। মোবাইল ফোনে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নুশরাতের। প্রায় চার মাস আগে খুলনা থেকে রাজশাহী এসে সাকিবকে বিয়ে করেন নুশরাত। এরপর থেকে শ্বশুর আরমান আলীর বাড়িতেই ছিলেন তিনি।

ওসি আলতাফ হোসেন জানান, থানায় রেখে সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ নুশরাতের মৃত্যুর কারণ তদন্ত করছে। আর নুশরাতের বাবার বাড়িতেও তার মৃত্যুর খবর দেয়া হয়েছে। তারা রাজশাহী আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইলে প্রেম, অতঃপর লাশ

আপডেট সময় ০২:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮