ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্বিতীয় বারের মতো নেপালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) উপপ্রধান বিদ্যা দেবী ভান্ডারি।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে আইনপ্রণেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিদ্যা ৩৯ হাজার ২৭৫ ভোট পেয়ে তিনি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের কুমারি লক্ষ্মী রায় পেয়েছেন ১১ হাজার ৭৩০ ভোট।

নির্বাচনী কর্মকর্তা টিল প্রসাদ শ্রেষ্ঠা নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। হিমালয় অঞ্চলের দেশটিতে প্রেসিডেন্ট রাষ্ট্রের আলংকারিক প্রধান মাত্র। নেপালের রাজনীতিতে নারীর উপস্থিতি বিরল।

২০১৫ সালের ২৮ অক্টোবর তিনি নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনে বিদ্যা ভান্ডারি ৩২৭-২১৪ ভোটে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছিলেন।

ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) উপপ্রধান বিদ্যা দেবী ভান্ডারি। তরুণ বয়সেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। তার স্বামী ও কমিউনিস্ট রাজনীতিক মদন ভান্ডারি ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।দুই সন্তানের জননী বিদ্যা তখন রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮