ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তে অন্তত ৫০ জনের প্রাণহানি, ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে নেপালের সেনাবহিনী। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে অবতরণের সময় ত্রিভুবন বিমানবন্দরে বিএস ২১১ বিমানটি বিধ্বস্ত হয়। ৭৮ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটিতে ৬৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

এর মধ্যে ৩৭ জন পরুষ, ২৭ জন নারী এবং ২ জন শিশু। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৩২ জন নেপালের এবং ১ জন করে চীন ও মালদ্বীপের নাগরিক ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও তারা বিমান দুর্ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

টিআইএ কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার ছেত্রীকে উদ্ধৃত করে নেপালের অনলাইন সংবাদপত্র মাই রিপাবলিকা জানিয়েছে, বিমানটির ৫০ জনেরও বেশি আরোহী নিহত হওয়ার শঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডুর স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশকিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অন্তত ৫০ জনের পাণহানি হওয়ার শঙ্কা জানিয়েছে।

টিআইএ মুখপাত্র প্রেমনাথ ঠাকুরকে উদ্ধৃত করে মাই রিপাব্লিকা নামের একটি অনলাইন সংবাদপত্র জানিয়েছেন, বিমানবন্দরের দক্ষিণের টার্মিনাল থেকে ফেরার সময় রানওয়েতে গিয়ে এটি অদৃশ্য হয়ে যায়। তারপর বড় আকারের ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠতে দেখা গেছে। দুর্ঘটনার পর ত্রিভুবন থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুর্ঘটনার পরপরই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তে অন্তত ৫০ জনের প্রাণহানি, ভিডিও

আপডেট সময় ০৪:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮