ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মুক্তি পেল পাষাণের প্রথম গান ‘ও রানী’

আকাশ বিনোদন ডেস্ক:

গত তিন বছর ধরেই আলোচনায় রয়েছে সৈকত নাসির নির্মিত ‘পাষাণ’ ছবিটি। ট্রেলারের পর এবার প্রকাশ হয়েছে ‌‘পাষাণ’ ছবির প্রথম গান ‘ও রানী’। সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এ গানটি। গানটিতে ওম ও মিম দু’জন বেশ ঘনিষ্ঠ রূপে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন।

বব এবং হাবিবের কোরিওগ্রাফিতে মিম আর ওমের পারফরমেন্স ছিল অনবদ্য। বিশেষ করে মিমের লিপে র‌্যাপের কথাগুলো দারুণ লেগেছে। ‘ও রানী’ গানটি গেয়েছেন তাসিফ আহমেদ এবং মোহনা। কথা লিখেছেন কবির বকুল এবং মিউজিক ডিরেকশন দিয়েছেন সৌকত আলী ইমন।

এই ছবিতে ওমের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, ইলেরা গহর, চিকন আলী, সীমান্ত ও শিমুল খান প্রমুখ। ছবির একটি আইটেম গানে বিপাশা কবিরকে দেখা যাবে। ছবিটি প্রযোজনা এবং পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। আগামী ২২ মার্চ ‘পাষাণ’ ছবিটি মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মুক্তি পেল পাষাণের প্রথম গান ‘ও রানী’

আপডেট সময় ০১:১৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮