ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও শাস্তির মুখে রাবাদা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আচরণবিধি ভঙ্গের দায়ে ফের অভিযুক্ত হলেন ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে নিষিদ্ধ হওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এক ম্যাচে দ্বিতীয় বারের মত মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলেন এই প্রোটিয়া পেসার।

সোমবার সকালে এ ফাস্ট বোলারের বিরুদ্ধে লেভেল ওয়ান ক্যাটাগরির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আউট হয়ে যাওয়া অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে গুরুতর অশোভন আচরণ করেছেন। এর আগে প্রথম দিনে স্টিভ স্মিথের সঙ্গে অসাদাচরণের অভিযোগ আনা হয়েছিল রাবাদার বিরুদ্ধে।

আইসিসির এক টুইট বার্তায় বলা হয়, ‘রাবাদার বিরুদ্ধে নতুন করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনার প্রক্রিয়া চলছে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের (সিএসএ) একজন মুখপাত্র অবশ্য নিশ্চিত করেছে যে এ বিষয়ে এখনো কোন আলোচনা হয়নি। গত রোববার বিকেলে রাবাদাকে কেন নিষিদ্ধ করা হবেনা সে বিষয়ে আনীত অভিযোগের ব্যাখা দিতে ম্যাচ রেফারি জেফ ক্রোর মুখোমুখি হয়েছিলেন ওই প্রোটিয়া ক্রিকেটার। প্রথম দিনের ম্যাচের স্টিভ স্মিথকে ঘাড় দিয়ে ধাক্কা দিয়েছিলেন রাবাদা। ওই ঘটনায় লেভেল ২ এর অভিযোগ আনা হয়েছিল স্বাগতিক এ পেসারের বিরুদ্ধে। যার শাস্তি হিসেবে তাকে ভোগ করতে হবে তিন বা চারটি ডি মেরিট পয়েন্ট।

সোমবার সফরকারী অসি দলের আরেকজন খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সংঘর্ষের ঘটনায় রাবাদা অপরাধী কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন ক্রো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও শাস্তির মুখে রাবাদা

আপডেট সময় ০১:০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮