ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানাল কাতার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো ভয়াবহ ও নজিরবিহীন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহা এই ঘটনাটিকে সরাসরি সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকের নিরাপত্তা, আন্তর্জাতিক বিমান চলাচল এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে এক বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে কাতার সরকার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দোহা এই হামলার ঘটনায় কঠোরতম ভাষায় নিন্দা জ্ঞাপন করছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং তাদের জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি সরকার যে কোনো যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করলে তাতে কাতারের পূর্ণ সমর্থন থাকবে বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা শুধুমাত্র তাদের নিজস্ব বিষয় নয়, বরং এটি জিসিসি ভুক্ত সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তার সাথে গভীরভাবে সম্পৃক্ত।

হামলার ঘটনায় নিহতদের পরিবার, সৌদি প্রশাসন ও দেশটির সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কাতার। সেই সঙ্গে এই হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহতে উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দিয়েছে কাতার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানাল কাতার

আপডেট সময় ০১:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬