ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

আকাশ আইসিটি ডেস্ক:

বিভিন্ন দিবসকে স্মরণ করে গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ মার্চ) গুগল বিশ্বের ১২টি দেশের নারী চিত্রশিল্পীদের নিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে। খবর দ্য ইনডিপেনডেন্টের।

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান ও মেক্সিকোসহ বিশ্বের ১২টি দেশের ১২জন নারীকে নিয়ে গুগল এই ডুডল প্রকাশ করেছে। যেসব চিত্রকর্ম নারীদেরকে জীবনের কোন এক পর্যায়ে প্রভাবিত করেছে সেগুলোই স্থান পেয়েছে এই ডুডলে।

সব ছবির বিষয়বস্তু নারী। চিত্রকর্মগুলোর কোনটিতে নারীদের বাল্যকাল, কোনোটিতে যৌবনকাল আবার কোনোটিতে বার্ধক্যকাল তুলে ধরা হয়েছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, চিত্রকর্মগুলোর প্রতিটি গল্প, প্রতিটি মুহূর্ত নারী হিসেবে তাদের জীবনকে প্রভাবিত করে। প্রতিটি শিল্পীর গল্প অনন্য কিন্তু সব গল্পে কিছু মিল থাকে তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এগুলো নারী দিবসের তাৎপর্য তুলে ধরতে ভূমিকা রাখবে।

নারী দিবসের গুরুত্ব বোঝাতে শুধু ডুডল প্রকাশ করেই থেমে থাকেনি গুগল। সারা বিশ্বের নারীদেরকে নিজেদের কথা বলতে উৎসাহিত করতে গুগল একটি হ্যাশট্যাগও চালু করেছে। ‌‌‘#হারস্টোরিআওয়ারস্টোরি (#HerStoryOurStory)’ এই হ্যাশট্যাগের মাধ্যমে সারা বিশ্বের নারীরা তাদের নিজেদের গল্প বলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

আপডেট সময় ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮