ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেয়া হবে: চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাণিজ্য যুদ্ধের পথ বেছে নেয়াটা নিশ্চিতভাবেই ভুল ব্যবস্থাপত্র। তবে এমন যুদ্ধ শুরু হলে তার উপযুক্ত জবাব দেয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে।

ওয়াং ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, বাণিজ্য যুদ্ধ শুরু করলে এর উপযুক্ত জবাব দেয়া হবে। এমন যুদ্ধের মাধ্যমে আপনি আপনার নিজের এবং অন্যদের ক্ষতি করবেন। এ ধরনের যুদ্ধে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করে দেন।

এর আগে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং ইয়েসুই এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন কোনো বাণিজ্য যুদ্ধ চায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের পদক্ষেপে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে বেইজিং হাত-পা গুটিয়ে বসে থাকবে না। তারা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণার পর চীন এ ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এছাড়া সম্প্রতি ট্রাম্প এক টুইটে বলেছেন, বাণিজ্য যুদ্ধ ভালো এবং এ যুদ্ধে সহজেই জেতা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেয়া হবে: চীন

আপডেট সময় ০৯:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮